হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, শেখ ইব্রাহিম জাকজাকির দপ্তরের তথ্যবেসর সূত্রে জানা গেছে, নাইজেরিয়ার ইসলামিক আন্দোলনের নেতা শেখ ইব্রাহিম ইয়াকুব জাকজাকি গতকাল (বৃহস্পতিব, ১৮ জিলহজ) নাইজেরিয়ার রাজধানী আবুজায় আয়োজিত পবিত্র গদির খুমের ঈদ-উপলক্ষে এক মহাসমারোহে বক্তৃতা দেন।
এই আধ্যাত্মিক অনুষ্ঠানে আহলে বায়াতের (আ.) অসংখ্য অনুসারী ও নাইজেরিয়ার বিভিন্ন রাজ্য থেকে আগত সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
গদির, উম্মাহর জন্য একটি বড় পরীক্ষা
শেখ জাকজাকি তাঁর বক্তৃতার শুরুতে গদির দিবসকে ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ও গুরুত্বপূর্ণ দিন বলে অভিহিত করে বলেন: গদিরের ভাষণ হলো রহমতের নবী (সা.)-এর বিশেষ ও অনন্য অসিয়ত, যা উম্মাহর ভবিষ্যৎ নেতৃত্ব ও পথনির্দেশনা সংক্রান্ত ভাগ্যনির্ধারক নির্দেশাবলী বহন করে।
তিনি জোর দিয়ে বলেন যে, ইমাম আলী (আ.) ও আহলে বাইতকে (আ.) রাসুলুল্লাহর (সা.) উত্তরসূরি হিসেবে নির্ধারণ করা মহান প্রভুর প্রত্যক্ষ নির্দেশ। তিনি আরও বলেন: রাসুলুল্লাহ (সা.) অসিয়ত করে গেছেন এবং তাঁর অনুসরণ করা সবার ওপর ওয়াজিব। কেউ যদি এই নির্দেশ অমান্য করে, তবে প্রভুর সাক্ষাতের দিন তাকে নিজের কাজের জবাব দিতে হবে। এটি উম্মাহর জন্য একটি বড় পরীক্ষা; যেমন মুসলমানদের প্রথম প্রজন্ম পরীক্ষিত হয়েছিল, তেমনি আজ আমরা এবং আপনরাও পরীক্ষিত হচ্ছি।
সূর্যের আলোর চেয়েও উজ্জ্বল; গদিরের হাদিসে কোনো সন্দেহ নেই
নাইজেরিয়ার ইসলামিক আন্দোলনের নেতা ইতিহাস জুড়ে গদিরের সত্য গোপন রাখার প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেন: গদিরের বিষয়টি ইসলামে গোপন রাখার মতো কিছু নয়। যদিও এই সত্য গোপন রাখতে অনেক চেষ্টা করা হয়েছে, গদির সূর্যের আলোর ন্যায় উজ্জ্বল ও সুস্পষ্ট।
তিনি আরও জোর দিয়ে বলেন: হাদিস ও বর্ণনার জগতে কোনো হাদিসই 'গদিরের হাদিসের' মতো মুতাওয়াতির (অসংখ্য বর্ণনাসূত্রবিশিষ্ট) স্তরে পৌঁছেনি। এমনকি সুন্নি ও শিয়া উভয় পক্ষের গ্রন্থেই এই হাদিসটি সর্বসম্মত, নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য এবং এতে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই।
প্রতিবেদন অনুসারে, এই আধ্যাত্মিক অনুষ্ঠানটি বিশ্ব ইসলামের ওপর থেকে বিপদ দূরীকরণ, শান্তি প্রতিষ্ঠা এবং মানবজাতির ত্রাণকর্তা ইমাম মাহদী (আ.)-এর আবির্ভাব ত্বরান্বিত করার জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ইসলামের আসল ও প্রকৃত শিক্ষায় প্রত্যাবর্তনের লক্ষ্যে দোয়ার মাধ্যমে শেষ হয়।
আপনার কমেন্ট